বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক ও সামাজিক সচেতনতামূলক গল্পের এই নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম। নাটকে তার চরিত্রের নাম আনিস, যিনি নিজের সব সুখ-দুঃখ ও না-বলা অনুভূতি ডায়েরিতে লিখে রাখেন।